২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোড শেডিং এ বছরই সহনীয় হবে: প্রধানমন্ত্রী

চলতি বছরের মাঝামাঝি থেকে বিদ্যুতের লোড শেডিং সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মাঝামাঝি থেকে বিদ্যুতের লোড শেডিং সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সঙ্কট নিয়ে জনজীবনে অসন্তোষের মধ্যেই মঙ্গলবার তিনি এ খবর দিলেন। গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, "এরই মধ্যে ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বছরের মাঝামাঝিতে বিদ্যুতের লোড শেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে।" আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তির অন্যতম ছিলো এই বিদ্যুৎ সমস্যার সমাধান। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিলো পাঁচ হাজার ছয়শ' মেগাওয়াট। তবে গড় বিদ্যুৎ উৎপাদন হয়েছে মাত্র তিন হাজার আটশ থেকে চার হাজার মেগাওয়াট। সে হিসাবে ঘাটতি রয়ে গেছে ২৬শ' থেকে ২৮শ' মেগাওয়াট। মহাজোট সরকারের দুই বছর পূর্তিতে ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেছিলেন, এতে উৎপাদন ২ হাজার ৯৪১ মেগাওয়াট বাড়বে। এছাড়া আগামী পাঁচ বছরে প্রায় ১২ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কর্মসূচি নেওয়ার কথাও প্রধানমন্ত্রী তার ভাষণে তুলে ধরেন। গত ১০ ফেব্র"য়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকও প্রায় একই কথা উল্লেখ করে বলেন, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি ১ হাজার পাঁচশ মেগাওয়াট থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/২০১০ ঘ.