চাঁদপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পাঁচঘণ্টা পর চাঁদপুরের কচুয়া উপজেলার এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। সন্ধ্যা ৬টায় হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলা গ্রামের ওই মেয়েটি (১৭) মনপুরা-বাতাবাড়ীয়া নূরুল আজাদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের হানিফের (২৬) নেতৃত্বে ৩/৪ জন বখাটে তরুণ তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
ওই সময় তার সহপাঠিনীর চিৎকারে স্থানীয়রা বখাটেদের ধাওয়া করে হাজীগঞ্জের পাতানিশ গ্রাম পর্যন্ত।
পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি বড়
bdnews24