বগুড়া, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বারোপুর এলাকায় একটি কারখানায় শনিবার রাতে দুর্বৃত্তরা এক নৈশ প্রহরীকে খুন করেছে।
বারোপুর দক্ষিণ পাড়ায় দোয়েল ইঞ্জিনিয়ারিংয়ে নিহতের নাম শাহাদত আলী (৬৫)।
বগুড়া সদর থানার পরিদর্শক খালেকুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে দোয়েল ইঞ্জিনিয়ারিংয়ে ৪/৫ জন ডাকাত ঢুকলে নৈশ প্রহরী শাহাদৎ আলী তাদের বাধা দেন। এ সময় অপর প্রহরী সোলায়মানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তারা সেখানে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, অপর নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24