ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রয়টার্সের বাংলাদেশ আলোকচিত্রি অ্যান্ড্রু বিরাজ 'ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড ২০০১' এর জন্য মনোনীত হয়েছেন।
শনিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডামে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের 'দৈনন্দিন জীবনধারা' বিভাগে এই আলোকচিত্রীর ছবি তৃতীয় হয়। ওই ছবিতে ঈদের সময় এক ট্রেনে উপচে পড়া ভিড়ের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে।
আগামী ৭ মে আমস্টার্ডামে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করবে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন।
নয়টি বিষয়ের ওপর ২৩টি দেশের ৫৫ জন আলোকচিত্রী এ বছর এ পুরষ্কার পাচ্ছেন। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্যানাডা, চীন, ডেনমার্ক, প্রান্স, জার্মানি, হাইতি, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারীরা এতে অংশ নেন।
এ বছর ৫৮৪৭ প্রতিযোগীর ১ লাখ ৮ হাজার ৫৯টি আলোকচিত্র জমা পড়ে, যা এ যাবতকালের সর্বোচ্চ।
অ্যান্ড্রু বিরাজ ২০০০ সাল থেকে আলোকচিত্রী হিসাবে কাজ করছেন। ২০০৮ সালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে যোগ দেওয়ার আগে তিনি ইংরেজি দৈনিক নিউএজের আলোকচিত্রী হিসাবে কাজ করেছেন।
এর আগে ২০০৮ সালে তিনি ওয়ার্ল্ড প্রেস ফটো যোপসোয়ার্ত মাস্টার ক্লাস গ্র্যান্ট পদক পান। একই বছর ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অব অ্যামেরিকার (এনপিপিএ) 'বেস্ট ফটোজার্নালিজম' পুরস্কার ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এই আলোকচিত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২১২৫ ঘ.
bdnews24