২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়ালেখক সমিতির র‌্যালি অনুষ্ঠিত

'বিশ্বকাপের গুনছি ক্ষণ, দেশকে দেব সমর্থন' এ স্লোগান নিয়ে 'আমরাও পারি' শীর্ষক গণসচেতনতা মূলক প্রচারণায় নেমেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বিশ্বকাপের গুনছি ক্ষণ, দেশকে দেব সমর্থন' এ স্লোগান নিয়ে 'আমরাও পারি' শীর্ষক গণসচেতনতা মূলক প্রচারণায় নেমেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বিশ্বকাপ ক্রিকেট চলাকালে ঢাকায় পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে ও বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ক্রীড়া লেখক সমিতির এ আয়োজন। রোববার বিশ্বকাপের অন্যতম ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। র‌্যালিতে অংশ নিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, অতিথি পরায়ন জাতি হিসাবে বাংলাদেশকে আরেকবার প্রমাণ করার সুযোগ এসেছে। সবার উচিত সুযোগ কাজে লাগিয়ে নিজেদের তুলে ধরা। ক্রিকেটার-কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি জাতীয় সুইমিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিরপুরের বিভিন্ন পথ ঘুরে একই স্থানে শেষ হয়। নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক র‌্যালিটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৩ ঘ.