মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।
রোববার দুপরে কয়রাখোলা ও রামকৃষ্ণদি গ্রামের এই সংঘর্ষে তিনটি বাড়ি ভাংচুরও করা হয়।
আহতদের মধ্যে আনোয়ার (৫৫), মাখন (৫২), বাবু (১০) ও তুহিনকে (১৮) ঢাকার সলিমউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল ইসলাম বলেন, সাইকেল নিয়ে রামকৃষ্ণদি গ্রামের শেখ মো. নিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের দু'ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জেরে এ দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় রামকৃষ্ণদি গ্রামের জয়নাল খাঁ, পারুল খাঁ ও টুটুলের বাড়ি ভাংচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24