গাজীপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের একটি পলি প্যাকেট উৎপাদনকারী কারখানার শ্রমিকরা।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন-ভাতা বৃদ্ধি ও নিয়মিত বেতন পরিশোধের দাবিতে উপজেলার ১ নন্বর সিএন্ডবি বাজারের মিরাকল কারখানার শ্রমিকরা রোববার সকাল ৭টার দিকে কারখানার সমানে বিক্ষোভ শুরু করে।
সাড়ে ৭টা দিকে তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় নোমে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করলে রাস্তার দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এসআই রাজ্জাক বলেন, "শ্রমিকদের দাবি নিয়ে সাড়ে ৯টার দিকে কারখানার কর্তৃপক্ষ আলোচনায় বসে। তারা বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা ১০টায় কাজে যোগ দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৬৪৭ ঘ.
bdnews24