নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় কথা সাহিত্যিক নাসরিন জাহান ও কবি আলতাফ হোসেনকে রোববার সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজনকে খালেকদাদ চৌধুরী সাহিত্য সম্মাননা দেওয়া হয়।
নেত্রকোনার পাবলিক লাইব্রেরির বকুলতলা চত্ত্বরে এ অনুষ্ঠান হয়।
বসন্ত বন্দনার মধ্য দিয়ে সকালে শুরু হয় অনুষ্ঠান। আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠের আসর বসে অনুষ্ঠানে।
এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক যতীন সরকার, কবি নির্মলেন্দু গুন, কবি ফরিদ কবির, কবি আতাউল করিম, কবি জাফর আহম্মেদ রাশেদ, কবি সাখাওয়াত টিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪৭ ঘ.
bdnews24