মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার গোপালনগর গ্রাম থেকে টিনুকে (২৬) একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয় বলে জানান সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে টিনুর চাচা হায়দার বয়াতি বাড়ি ফেরার পথে টিনুসহ তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় হায়দারের চিৎকারে স্থানীয়রা এসে টিনুকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।"
খবর পেয়ে পুলিশ টিনুকে আটক করে।
টিনুর বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬১৩ ঘ.
bdnews24