২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া এসিডে সিরাজগঞ্জে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া এসিডে সিরাজগঞ্জে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় পুলিশ জহুরুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে। জহুরুল ওই এলাকার ওসমান আলীর ছেলে। এসিডদগ্ধ জরিনা বেওয়া (৬৫) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জমি নিয়ে প্রতিবেশী সোহরাব আলী, নজরুল ইসলাম ও জহুরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জরিনা বেওয়ার বিরোধ চলছিল। এর জেরে এই হামলা হয় বলে জরিনা দাবি করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার মাথা, বুক, পিঠসহ শরীরের অধিকাংশ স্থান ঝলছে গেছে। এ ঘটনায় সন্ধ্যায় জরিনা বেওয়ার ছেলে রুহুল আমিন তিন জনকে আসামি করে থানায় মামলা করেছেন। সদর থানার পরিদর্শক মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর ওই গ্রাম থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/ডিডি/২৩৪৩ ঘ.