২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: পিলখানায় সাক্ষ্যগ্রহণ চলছে

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সদর দপ্তরের পরিদপ্তরগুলো ও রাইফেলস স্পোটর্স বোর্ড (আরএসবি) বিদ্রোহে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সদর দপ্তরের পরিদপ্তরগুলো ও রাইফেলস স্পোটর্স বোর্ড (আরএসবি) বিদ্রোহে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। শনিবার সকালে বিশেষ আদালত-১০ এ সাক্ষ্য চারজন সাক্ষ্য দিয়েছেন। এরা হলেন হাবিলদার ব্রজগোপাল, সিপাহী শাহজাহান, সুবেদার নুরুন্নবী ও আনোয়ার হোসেন। অভিযুক্ত ৪১ জন আসামি সাক্ষীদের জেরা করেছেন। এদিন আগের দিনের সাক্ষী আব্দুল জলিলকে অসমাপ্ত জেরা সম্পন্ন করেন পাঁচ অভিযুক্ত বিডিআর সদস্য। গত ২৮ ডিসেম্বর তার সাক্ষ্য গ্রহণের পরে আদালত মুলতবি করা হয়েছিল। এই নিয়ে এই মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিলেন। দুপুর সোয়া ২টায় আদালত মুলতবি করা হয়। রোববার সকাল ৯টা থেকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হবে। মহাপরিচালকের সচিবালয়, বিভিন্ন পরিদপ্তর ও আরএসবির ৩৩৭ জন বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে বিচার চলছে। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। আদালতে সভাপতিত্ব করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্ণেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহযোগিতা করছেন লেফটেন্যান্ট কর্ণেল নুরুল আলম ও মেজর এএফএম কাওসার। এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সকল আসামী নিজেদের নির্দোষ দাবী করেছেন। গত বছরের ৪ আগষ্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েব সুবেদার সহকারি মো. খোরশেদ আলম। এদের মধ্যে সিপাহি সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রী তৎকালীন বাসভবন যমুনায় আলোচনায় অংশ নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩৩৮ ঘ.