২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শহীদ মিনারে ফুল দেবে না পিসিপি'

সব জাতিসত্ত্বার শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারসহ পাঁচদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ২১ ফেব্র"য়ারি শহীদ মিনারে ফুল দেবে না পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

খাাগড়াছড়ি, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব জাতিসত্ত্বার শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারসহ পাঁচদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ২১ ফেব্র"য়ারি শহীদ মিনারে ফুল দেবে না পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। শনিবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। এছাড়া এসব আদায়ের লক্ষ্যে ১৮ ফেব্র"য়ারি খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ এবং ২০ ফেব্র"য়ারি ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারে দুপুর ১২টায়, পানছড়ি কলেজ গেটের বৌদ্ধ মন্দিরের সামনে সকাল ১১টায়, দিঘীনালা উপজেলার বাবু পাড়ায় সকাল ১১টায়, মাইসছড়ি বাজারে দুপুর ১২টায়, গুইমারা সদরের রামেসু বাজারে সকাল ১১টায় এবং মানিকছড়ি হাতিমুড়া বাজারে দুপুর ১টায় এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি জেলার কুদুকছড়ি টিএন্ডটি মাঠে দুপুর ১টায়, কাউখালী উপজেলায় কচুখালী স্কুল মাঠে সকাল ১১টায় সমাবেশ করে পিসিপি। পাহাড়ি ছাত্র পরিষদের দাবিগুলো হলো- পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্ত্বার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা; জাতিসত্ত্বার প্রতি অবমাননাকর সব বক্তব্য পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া; পাহাড়ি জাতিসত্ত্বার সঠিক ও সংগ্রামী রাজনৈতিক ইতিহাস সম্বলিত বই পার্বত্য চট্টগ্রামের স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা; বাংলাদেশের সব জাতিসত্ত্বার সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক বই জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করা। পিসিপি জেলা কমিটির সভাপতি অংগ্য মারমা বলেন, "দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, মহালছড়ি, কুদুকছড়ি উপজেলায় প্রশাসনের বাধায় মিছিল এবং নির্ধারিত স্থানে সমাবেশ করা সম্ভব হয়নি।" এ ব্যাপারে খাগড়াছড়ির সহকারি পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, "পুলিশ গণতান্ত্রিক কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। কিন্তু রাষ্ট্রবিরোধী কর্মসূচিতে অবশ্যই বাধা দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৮ ঘ.