ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে তিনদিন ব্যাপি 'ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-প্রথম আলো আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান মেলা ২০১১' শনিবার শেষ হয়েছে।
কলেজের সায়েন্স ক্লাব আয়োজিত এ বিজ্ঞান মেলা গত ১০ ফেব্র"য়ারি কলেজ মাঠে শুরু হয়। ঢাকা মহানগরীসহ দেশের ৬২টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবাই প্রথম এ বিজ্ঞান মেলায় সারা দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলায় ম্যাথ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, অ্যাস্ট্রো-ফিজিক্স অলিম্পিয়াড, সুডোকু, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, কুইজ, প্রজেক্ট ইত্যাদি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল।
বিভিন্ন পর্যায়ের মোট ২২৫টি ক্যাটাগরিতে স্বাগতিক কলেজসহ যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার পায়।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০০ ঘ.
bdnews24