২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল বহনের দায়ে সিরাজগঞ্জে চার জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে ৯৭ বোতাল ফেন্সিডিলসহ চার জনকে আটক করে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ৯৭ বোতাল ফেন্সিডিলসহ চার জনকে আটক করে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহলী লায়লা এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের জামিল (১৯), একই এলাকার তাজউদ্দিনের ছেলে মিণ্টু (২৪), পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামের শাকিল (২৬) ও খুটিপাড়া গ্রামের রিপন ওরফে সোহেল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে সেতুর পশ্চিমপাড় গোল চত্বরে রাজশাহী থেকে ঢাকাগামী এ আলম পরিবহনের বাসে তল্লাশি করে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ওই চারজনকে আটক করা হয়। সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহলী লায়লা থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯২৩ ঘ.