সাভার, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় এক স্কুলশিশু নিহত হওয়ার জের ধরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাংচুর এবং তিনটি বাসে আগুন দিয়েছে শিক্ষার্থীরা।
বিক্ষোভ ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাসের শতাধিক শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল ছুড়লে সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি রেডিও কলোনি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় সংঘর্ষে তিন পুলিশসদস্যসহ অর্ধশতাধিক আহত হন। পুলিশ পাঁচজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেডিও কলোনি মডেল স্কুলের প্লে
bdnews24