২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মাদ্রাসা ছাত্র খুন

নরসিংদীতে এক শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কুঁড়ের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

নরসিংদী, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে এক শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কুঁড়ের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম আব্দুল গফুর (১০)। সে ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। মিলন মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিলো গফুর। রাতে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাড়ির কাছেই একটি পতিত জমিতে লাশ পাওয়া যায়। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা লাশ ময়নাতদন্তর জন্য হাসপাতালে পাঠায় বলে মিলন জানান। এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.