২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটা ইকোপার্কে তরুণীর লাশ

পটুয়াখালীর কুয়াকাটা ইকোপার্ক থেকে শুক্রবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কুয়াকাটা ইকোপার্ক থেকে শুক্রবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি। কুয়াকাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে ১৮/১৯ বছর বয়সের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৯ ঘ.