২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকের বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসেরর চালক ও হেলপারসহ ৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকের বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসেরর চালক ও হেলপারসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ বাস যাত্রী। চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী। এর হলেন- চালক সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মোহাম্মদ ইমরান দস্তগীর (২৩), হেলপার একই এলাকার আবুল হাসেম (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর নলবুনিয়া এলাকার মোহাম্মদ মান্নান (৩৫)। বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি। ওসি জসিম উদ্দিন জানান, দুুর্ঘটনায় পিকনিকের বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। তবে আলু বোঝাই ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭৩৭ ঘ.