ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গুলি করে এক ব্যবসায়ীর মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
আহত ব্যবসায়ী জসিম উদ্দিনকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বইমেলা থেকে কেরানীগঞ্জ খোলা মোড়া এলাকায় তার বাসায় যাওয়ার পথে বুয়েট মসজিদের সামনে আরেকটি মোটর সাইকেলে করে তিনজন এসে তার মোটর সাইকেল থামায। এরপর বাম পায়ে গুলি করে তারা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
জসিম পুরান ঢাকার চকবাজার এলাকায় ইমিটেশন গয়নার ব্যবসা করেন বলে জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলির ঘটনা শাহবাগ থানায় জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৩৮ ঘ.
bdnews24