২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন ছাড়া ওষুধের বিজ্ঞাপন প্রচার নয়

লাইসেন্সিং কর্তৃপক্ষের (ড্রাগস) অনুমোদন না নিয়ে ওষুধের বিজ্ঞাপন প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইসেন্সিং কর্তৃপক্ষের (ড্রাগস) অনুমোদন না নিয়ে ওষুধের বিজ্ঞাপন প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে পত্রিকা, সাময়িকী ও টেলিভিশনে ওষুধ ও চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করে জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করছে। এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং ক্ষতিকর উল্লেখ করে বলা হয়, ঔষধ ও চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের আগে ওষুধ প্রশাসন অধিদপ্তর তথা লাইসেন্সিং কর্তৃপক্ষের (ড্রাগস) অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৩০ ঘ.