২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌপথ সচলে নতুন প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী

নৌপথ সচল করতে সরকার ১১ হাজার ৪৭৩ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সুনামগঞ্জ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপথ সচল করতে সরকার ১১ হাজার ৪৭৩ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, প্রকল্পটি শেষ হলে নদীগুলোতে নাব্যতা সৃষ্টি হবে, বাড়বে নৌযান। নৌপথে যোগাযোগ বাড়লে পরিবহন খরচ চার ভাগের এক ভাগে নেমে আসবে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে লঞ্চ জেটি পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর সরকারের সময়ে নদী খননের জন্য সাতটি খনন যন্ত্র কেনা হয়েছিলো। পরে আর কোনো সরকার নদী খনন এবং খনন যন্ত্র কেনার উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ১৭টি নতুন খনন যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বেসরাকারিভাবেও খনন যন্ত্র কেনার অনুমোদন ও উৎসাহ দেওয়া হচ্ছে। জেটি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ফয়জুর রহমান, আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৭৩৬ ঘ.