নওগাঁ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পত্লীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পোরশা সড়কের শিবপুর হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৪০) পত্লীতলা উপজেলার বোয়ালি গ্রামের মনসের আলীর স্ত্রী।
পত্লীতলা থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোমেনাকে নিয়ে তার মেয়ে জামাই ফিরোজ হোসেন (২৮) মটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। পথে শিবপুর হাটের কাছে বাসের চাপায় মোমেনা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ফিরোজ।
ফিরোজকে পত্লীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী বাসটি আটক করেছে। চালক পলাতক।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২৫৯ ঘ.
bdnews24