২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন ২ ডাকাত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আটক করা হয়েছে এক জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আটক করা হয়েছে এক জনকে। নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে বৃহস্পতিবার ভোররাতে দুজন গণপিটুনির স্বীকার হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রাত ৩টার দিকে রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের বাড়িতে ডাকাতির পর পালানোর সময় জনতা তিন জনকে ধরে ফেলে। নবীনগর থানার ওসি রূপক সাহা সাংবাদিকদের বলেন, "ডাকাতির পর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল পালাচ্ছিলো। তখন ধাওয়া করে তিন জনকে ধরে ফেলে গ্রামবাসী। এর মধ্যে দুজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়।" নিহতদের এক জনের নাম জানা গেছে। তার নাম তাজুল ইসলাম (৪০)। আটক ব্যক্তির নাম টিটন দেব (৩০)। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। একই এলাকার দিলীপ চৌধুরীর বাড়িতে এক দিন আগেই ডাকাতি হয়। ডাকাতের হামলায় আহত হন ওই বাড়ির তিন জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.