ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল বুধবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
আইনজীবীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপ্রিম কোর্ট বারের আসন্ন নির্বাচনে দলীয় প্যানেল মনোনয়ন চূড়ান্ত করার বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হয়েছে।
আগামী মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
৩০-সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ,আমিনুল হক, শাহজাহান ওমর, জিয়াউর রহমান খান, রাবেয়া ভূঁইয়া, আবদুর রেজ্জাক খান, নিতাই রায় চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নুল আবদিন, ফেরদাউস আখতার ওয়াহিদা, ফাহিমা নাসরিন মুৃন্নী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্র্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.
bdnews24