২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার সদর উপজেলার বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন ভোগড়া এলাকার 'মীম ফ্যাশন ওয়ার লিমিটেড'র ক্লিনার রিজিয়া আক্তার (৫০)। রাজিয়ার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। থাকতেন গাজীপুর সদরে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রাজিয়ার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্তমহাসড়ক অবরোধ এবং ৫/৬টি গাড়ি ভাংচুর করে। তারা অপর একটি বাসের চালককে মারধরও করে। পরে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। নিহত রাজিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৮ ঘ.