২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকের শিক্ষক: মৌখিক পরীক্ষা ২০ ফেব্র"য়ারি

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা আগামী ২০ ফেব্র"য়ারি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা আগামী ২০ ফেব্র"য়ারি শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার এ তথ্য জানান। মৌখিক পরীক্ষা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) ভবনে নেওয়া হবে। সুবোধ চন্দ্র ঢালী বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ইতোমধ্যে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানা যাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। ঠিকানা হলো- www.dshe.gov.bd গত ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এক হাজার ৯৬৮টি পদের বিপরীতে এক লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় পাঁচ হাজার ৬৭০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৯৩৯ ঘ.