২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পতিত জমিতে মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুরে পতিত জমিতে মাটি কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুরে পতিত জমিতে মাটি কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ আহত হয়েছে। বুধবার দুপুরে পতিত জমিতে মাটি কাটা নিয়ে ধরমপুর গ্রামের আনোয়ার আলী ও আলাউদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে আহতরা হলেন আছমা বেগম (১৬), রফিজা বেগম (৫০), হেলাল মিয়া (২১), মুসা (৩১), মরতুজ মিয়া (৫৫), তোতা মিয়া (৫০), জাহিদ মিয়া (৪০), রাকিব (১৭), ফয়েজ (২৩), চান্দাই মিয়া (৫০), এমরান মিয়া (২১), মানিক মিয়া (৪৫), মনফর আলী (৪৫), আলাউদ্দিন (৩১) ও সোহেল (৩৫)। দক্ষিণ সুরমা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী জানান, বুধবার দুপুরে আনোয়ার মিয়ার লোকজন তার বাড়ির পাশে পতিত জমিতে মাটি কাটতে গেলে একই গ্রামের আলাউদ্দিন বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এস আই মোবশ্বির আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১১ ঘ.