২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস উল্টে ৫ জন নিহত

পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

পাবনা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। পাবনা-নগরবাড়ী মহাসড়কের দাঁড়িয়াপুর এলাকায় বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সুজানগর থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইল থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বিকাল ৪টার দিকে দাঁড়িয়াপুর এলাকায় উল্টে বাঁশ ঝাড়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের পাবনা সদর হাসপাতালে ও সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭০০ ঘ.