চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি সুব্রত কুমার দে মলয়ের মৃত্যু হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্র ইউয়িনের সাবেক সভাপতি তাহনূর বশির রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ময়লাবাহী একটি ট্রাক পেছন থেকে মলয়ের মোটর সাইকেলের ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানবেন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মলয় কুমারের বাড়ি বাগেরহাটে। তিনি কক্সবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন।
মলয়ের লাশ বুধবার তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে মানবেন্দ্র জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০২০ ঘ.
bdnews24