২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: সাংসদ দীপ্তি

নিজের বাসায় ডাকাতির এক মাসের মধ্যে সংরক্ষিত আসনের নারী সাংসদ শাহীদা তারেখ দীপ্তি দাবি করলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের বাসায় ডাকাতির এক মাসের মধ্যে সংরক্ষিত আসনের নারী সাংসদ শাহীদা তারেখ দীপ্তি দাবি করলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। রাজধানীর পল্লবীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদের বাসায় গত ৯ জানুয়ারি ডাকাতি হয়। ডাকাতদল পরিবারের সদস্যদেরসহ তাকে একটি কক্ষে বন্দি করে প্রায় ২০ লাখ টাকার মলামাল লুটে নিয়ে যায়। মঙ্গলবার সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ আকর্ষণের নোটিশে দীপ্তি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো রয়েছে।" তিনি পল্লবী থানা ভবন নির্মাণ ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় যানবাহন সরবরাহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় পল্লবীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।" অবশ্য স্পিকার আব্দুল হামিদ তার নোটিশটি গ্রহণ করেননি। এই সাংসদের বাসায় ডাকাতির ঘটনার পর গত সপ্তাহে সাংসদ রওশন জাহান সাথীর বাসায় চুরি ঘটনা ঘটে। চোরেরা তার বাসা থেকে বেশ কিছু মূল্যবান অলঙ্কার নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/২২৪১ ঘ.