২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৭ম জাতীয় ক্যাম্পুরি

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৭ম জাতীয় কাব ক্যাম্পুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৭ম জাতীয় কাব ক্যাম্পুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় কাব ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৪ ফেব্র"য়ারি সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।" তিনি জানান, এবার কাব ক্যাম্পুরি থিম হচ্ছে- 'সকল বাধা পেরিয়ে যাবো'। সাত দিনের এ ক্যাম্পুরিতে সারা দেশ থেকে ১২টি সাব ক্যাম্পে প্রায় ৯ হাজার কাব স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করবে। ক্যাম্পুরিতে পৃথকভাবে সাব ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। কাব স্কাউটরা বেশিরভাগ ক্যাম্পুরির প্রোগ্রাম সাব ক্যাম্প এলাকায় অংশগ্রহণ করবে। এবারের ক্যাম্পুরিতে কিচির মিচির, আপন ঘর, শুভ সকাল, ক্যাম্প ফায়ার, উৎসব, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার, আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, ছবি বলে, আমিও পারি, প্রযুক্তির আলো, অভিযান, নন্দন ভ্রমণ শিরোনামে বিভিন্ন আয়োজন থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১১১২ ঘ.