২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা

রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:25 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পূজা উৎসবে মেতে উঠেছে। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য এই দেবীর আরাধনা করে থাকেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষ অংশ নিয়ে থাকেন 'বাণী অর্চনা'য়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু স