২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

হরতালের মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

হবিগঞ্জ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক জন নিহত হয়েছে। সদর উপজেলার অলিপুরে সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকের ধাক্কায় একটি ঠেলাগাড়ি উল্টে এর আরোহী সেলিম মিয়া (২৮) মারা যান। তিনি একজন বাঁশ ব্যবসায়ী। হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা গ্রামে তার বাড়ি। মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ থানার ওসি আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিম ঠেলাগাড়ি বোঝাই বাঁশ নিয়ে ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিরনগরে যাচ্ছিলেন। অলিপুরে সিলেট থেকে ঢাকাগামী রডবোঝাই একটি ট্রাক পেছন থেকে ঠেলাগাড়িটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। আহত সেলিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.