২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ৯ দিন পর কিশোরীর আত্মহত্যা

কুড়িগ্রাম সদরের এক গ্রামে ধর্ষিত হওয়ার নয় দিন পর এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদরের এক গ্রামে ধর্ষিত হওয়ার নয় দিন পর এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সদর উপজেলার ঘোগাদহ গ্রামের আত্মহত্যাকারী কিশোরী ইশমত আরা স্থানীয় মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল। তার পরিবার জানায়, গত ২৭ জানুয়ারি পাশের ছাতুয়াটারি গ্রামের এরশাদ হোসেন (২৪) তাকে ধর্ষণ করে। রোববার দুপুরে নিজের ওড়না দিয়ে ফাঁসিতে সে আত্মহত্যা করে। কিশোরীটির লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে সদর থানায় আনা হয়েছে। থানার ওসি মো. তাহারুল ইসলাম জানান, তিনি র্ধষণ ও আত্মহত্যার ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। ইশমত আরার বাবা বানিজ উদ্দিন জানান, ঘটনার [ধর্ষণের] পরদিন কুড়িগ্রাম সদর থানায় মামলা করতে যাওয়ার পথে গেলে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সদস্য দীনবন্ধু এবং এরশাদের চাচাতো ভাই কালামসহ কয়েকজন তাকে ফিরিয়ে আনেন। "এ সময় তারা এরশাদের সঙ্গে ইশমতের বিয়ে দেওয়ার প্রতিশ্র"তি দেয়, ভয়ভীতিও দেখায়। এরপর তারা বিয়ের কোনো পদক্ষেপ নেয়নি।" তিনি আরো বলেন, শনিবার রাতে স্থানীয় একটি বাড়িতে তাকে ডেকে নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ৬০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব সম্বলিত একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় ওই প্রভাবশালীরা। বানিজ উদ্দিন বলেন, "এ ঘটনা শোনার পর মেয়ে আত্মহত্যা করেছে।" সাবেক ইউপি চেয়ারম্যান আলম বলেন, "ঘটনাটি শুনেছি। ইউপি সদস্যসহ কয়েকজন প্রভাবশালী ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে।" মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব রহমান জানান, তিনি ইশমত আরা ও এরশাদের ঘটনাটি শুনেছেন। রোববারও ইশমত আরা স্কুলে ক্লাশ করেছে। তারপর সে আত্মহত্যা করে। এ ব্যাপারে ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ও সদস্য দীনবন্ধুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৩১ ঘ.