ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে আবারো তোপের মুখে পড়লেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সংসদের রোববারের অধিবেশনে ৭১ বিধিতে সাংসদ শামসুর রহমান শরীফ অভিযোগ করেন, যোগাযোগমন্ত্রী আশ্বাস দেন, কিন্তু তাতে কাজ হয় না। তিনি সবসময় সরকারকে দায়ী করে কথা বলেন।
নিজের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ সম্পর্কে সংসদের দৃষ্টি আকর্ষণ করে শামসুর রহমান বলেন, "ঈশ্বরদীর মুলাডুলিতে একটি গোলচত্বর তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও কাজ হয়নি।"
তার কাছে কিছু চাইলে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করেন না। অর্থমন্ত্রী টাকা দেন না বলে তিনি কাজ করতে পারেন না। প্রকারান্তরে তিনি সবসময় সরকারকে দায়ী করে কথা বলেন।"
শামসুর রহমান মুলাডুলিতে অন্তত একটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি করার জন্য নোটিশ দেন।
জবাবে আবুল হোসেন জানান, মুলাডুলিতে এ মুহূর্তে একটি ট্রেনেরও যাত্রাবিরতি দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে নতুন ট্রেন আসলে বিবেচনা করে দেখা হবে।
যোগাযোগমন্ত্রীর বিরদ্ধে একই অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী। তিনি বলেন, "যোগাযোগমন্ত্রী চমৎকার উত্তর দেন, কিন্তু কাজ শুরু হয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১৩০ ঘ.
bdnews24