২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তা-সৈনিক ব্যবধান কমাতে হবে: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীতে কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে ব্যবধানের কথা তুলে ধরে তা কমাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীতে চেইন অব কমান্ড নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে ব্যবধানের কথা তুলে ধরে তা কমাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীতে চেইন অব কমান্ড নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, "কর্মকর্তা ও সৈনিকদের সম্পর্কের মধ্যে এখনও অনেক ব্যবধান রয়েছে, যা কমিয়ে আনতে হবে। সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে যেন বৈষম্যের সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।" রোববার ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরে ফরমেশন কমান্ডারদের উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন। "চেইন অব কমান্ড মেনে চলা সশস্ত্র বাহিনীর সদ্যস্যদের অবশ্য কর্তব্য। এটা নিশ্চিত করতে হবে। অধীনস্থদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মেনে চলার পাশাপাশি কমান্ডারদেরও অধীনস্থদের প্রতি খেয়াল রাখতে হবে", বলেন প্রধানমন্ত্রী। ভাষণে সেনা সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনাও দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ হাসিনা। বাসস্থান, চিকিৎসা, খাদ্য এবং ছেলে-মেয়েদের শিক্ষা ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজা প্রদানের ক্ষেত্রসহ আরো কিছু বিষয়ে ব্যবধানের কথা উল্লেখ করে তিনি বলেন, "বিষয়গুলো ছোট করে না দেখে উন্নতির জন্য বিশেষভাবে মনোযোগী হতে হবে।" অনুষ্ঠানে সেনাপ্রধান, ফরমেশন কমান্ডার, সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "সেনাবাহিনীকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের সংবিধানের অতন্দ্র প্রহরী হিসাবে দেখতে চাই। সেজন্য সৎ, যোগ্য এবং প্রতিভাবান অফিসারদের প্রদোন্নতি প্রদান এবং পারদর্শিতার ওপর ভিত্তি করে নিযুক্তি প্রদান করতে হবে।" ভাষণের শুরুতে শেখ হাসিনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সরকারের দুই বছরে বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি। সা