লালমনিরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সোমবারের হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন জানান, এ সিদ্ধান্ত রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে প্রধান বিরোধীদল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
সাবেক উপমন্ত্রী দুলু সাংবাদিকদের বলেন, "হাতীবান্ধায় নিপা ভাইরাস সংক্রমণের কারণে এই উপজেলাকে হরতালের আওতামুক্ত রাখা হবে।"
পুরো লালমনিরহাট জেলাকে হরতালের আওতামুক্ত রাখা যায় কি না- সে বিষয়ে রোববার জেলা বিএনপির জরুরি সভায় সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪১ ঘ.
bdnews24