বেনাপোল (যশোর), ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতে পাচার হয়ে যাওয়া ১৫ বাংলাদেশী নারী দেশে ফিরে এসেছে।
শনিবার বিকালে বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে এই নারীদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারী পাচারকারী চক্র ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে এই নারীদের ভারতে পাচার করেছিলো।
এই ১৫ জনের একজন রিক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ভারতে পাচার হওয়ার পর সেখানকার পুলিশ তাদেরকে আটক করে কোর্ট হাজতে পাঠায়।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসিস এই নারীদেরকে আদালত থেকে নিয়ে গিয়ে নিজেদের আশ্রয় শিবিরে রাখে। ওয়েসিস তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন যশোর রাইটসকে জানায়। রাইটস যশোর এ ব্যাপারে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে। দীর্ঘদিন চেষ্টার পর এই নারীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উভয় দেশের সম্মতি মেলে। পরে বিএসএফ সদস্যরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদেরকে রাইটস যশোর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৯ ঘ.
bdnews24