২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষ্যে জেবিএফএইচের অনলাইন কুইজ প্রতিযোগিতা

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)। এ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে হাসপাতাল প্রাঙ্গণে দুটি বিশেষ বুথ খোলা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এই বুথে বিনামূল্যে রক্তচাপ, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ১ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, "এতে সহযোগিতা করছে ইউএনএইডস। আগ্রহীরা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এজন্য প্রতিযোগীদের 'CWC.QUIZ.UNAIDS.JBFH.ORG' লগ-ইন করতে হবে। ফলাফল পরদিন প্রকাশ হবে। মাহবুবুল আলম বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি বুথে ১৯তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ডের কর্মসূচি চলবে।" এর আগে গত ৮ জানুয়ারি প্রথম রাউন্ডের টিকা খাওয়ানো হয়। তিনি বলেন, 'আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে পথ শোভাযাত্রা, চিত্রাংকন ও আলোকচিত্র প্রদর্শনী, ভার্চুয়াল ব্লাড ব্যাংক, 'এইডস কে না বলি-রোগীকে নয়' স্বারক ব্যাট-এ অঙ্গীকার স্বাক্ষর, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সনদ ও পুরষ্কার বিতরণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/কেএমএস/১৭২৯ ঘ.