২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের সাড়ে চারমাস পর শিশু উদ্ধার

অপহরণের সাড়ে চারমাস পর বরিশালের এক শিশুকে উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- অপহরণের সাড়ে চারমাস পর বরিশালের এক শিশুকে উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা থেকে। শুক্রবার বিকালে চূয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাকে পুলিশ উদ্ধার করে। শিশু আরমান (৮) বরিশাল সদর উপজেলার শেরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, সাড়ে চারমাস আগে একদিন আরমান বাড়ির রাস্তার পাশে খেলা করছিল। এ সময় দু'জন লোক তাকে মাইক্রোবাসে তুলে আলমডাঙ্গা উপজেলা এলাকায় নিয়ে আসে। রাতে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি করার সময় অপহরণকারীরা গাড়ির দরজা খুললে শিশুটি নেমে পালিয়ে যায়। পরদিন হাটবোয়ালিয়া বাজারে ঘোরাফেরা করার সময় স্থানীয় নিঃসন্তান আমিরুল ইসলাম তাকে বাড়ি নিয়ে যান। শুক্রবার পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে। আরমানকে বরিশালে গ্রামের বাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ওসি জনান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.