২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছে। অপর তিন শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছে। অপর তিন শ্রমিক আহত হয়েছে। পুলিশ জানায়, নিহত শ্রমিকের নাম ওসিদুল হক (২৩)। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মফিজুল ইসলাম (২২), জাকারিয়া (১৮) ও কমল (১৬)। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে বনানী আরবান প্রপার্টিজ লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়ে ওসিদুল হক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৩৯ ঘ.