২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ফাদার রিগনের ৮৭ তম জন্মবার্ষিকী

বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের ৮৭ তম জন্মদিন ৫ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের ৮৭ তম জন্মদিন ৫ ফেব্র"য়ারি। এ উপলক্ষে বাগেরহাটের মংলার হলদিবুনিয়া গ্রামে ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী রিগন মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করেন। ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্র"য়ারি ইতালির ভেনিসের কাছে ভিল্লভের্লা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। তখন থেকে তিনি বাংলাদেশে বাস করছেন। ধর্মের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মানুষের দারিদ্র বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা ও দুস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও কবি জসিম উদ্দিনের বেশ কিছু কবিতা ও গান ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। ফাদার রিগন বর্তমানে বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে স্থায়ীভাবে বাস করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৭ ঘ.