২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জ পৌর এলাকায় দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সুনামগঞ্জ, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ পৌর এলাকায় দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের জলিলপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। ওসমানী মেডিকেলে ভর্তিকৃতরা হলেন- সামছুল আলম (৩০), বদরুল আলম (২৮) ও মুহিবুর রহমান (৩৮)। বাকীদের পরিচয় পাওয়া যায়নি। সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুর মিয়া লিটন জানান, জলিলপুর গ্রামের তেরাই মিয়া ও ফয়জুর রহমানের মধ্যে শুক্রবার দুপুরে এলাকার নারী নির্যাতনের একটি বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৪১ ঘ.