২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কাকের মড়ক

বরিশাল নগরীর বিভিন্নস্থানে গত দুই দিনে কয়েকশ' কাক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর বিভিন্নস্থানে গত দুই দিনে কয়েকশ' কাক মারা গেছে। বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে কাকগুলো মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পশু সম্পদ, সিভিল সার্জন ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। নগরীর সদর রোড বিডিএস ক্লাবের তত্ত্বাবধায়ক হেনরি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারা যাওয়ার আগে কাকগুলো প্রথমে উড়ে উপরের দিকে উঠতে থাকে। তারপর হঠাৎ নিচে পড়ে গিয়ে ঝিমুতে থাকে। কিছুক্ষণ পরেই ছটফট করতে করতে মারা যায়। এ বিষয়ে পশু সম্পদ কর্মকর্তা আব্দুর জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ ধরনের খবর পেয়েছি । মৃত কাকের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলেই বলতে পারব কাকগুলো কেন মারা গেছে।" অবসরপ্রাপ্ত জেলা পশু সম্পদ কর্মকর্তা জয়নুদ্দিন মোল্লা বলেন, মারা যাওয়ার ধরন দেখে মনে হচ্ছে কাকগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। বরিশালের সিভিল সার্জন ডা. অনিল কুমার দত্ত বলেন, বার্ড ফ্লু আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। বিষয়টি পশুসম্পদ কর্মকর্তা ভালো বলতে পারবেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান সিভিল সার্জনের সঙ্গে একমত পোষণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৩২ ঘ.