২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

রাজধানীর পশ্চিম রামপুরায় ছিনতাই করার সময় র‌্যাবের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পশ্চিম রামপুরায় ছিনতাই করার সময় র‌্যাবের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ওয়াপদা উলন লিংক রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- মামুনুর রহমান ওরফে সানি (২১) ও রাসেল ওরফে মনা (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-৩ এর উপঅধিনায়ক সি এ এইচ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে উলন রোডে কয়েকজন ছিনতাইকারী ব্যবসায়ী সেলিমের পথ রোধ করে অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় সেলিম চিৎকার করলে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। "ছিনতাইকারীরা ওই সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সানি ও মনার পায়ে গুলি লাগে। এ সময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়", বলেন তিনি। গুলিবিদ্ধ দ'ুজনের কাছ থেকে একটি সার্টার গান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজি করার কথা র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৮০৬ ঘ.