ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৩০ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওইদিনের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে অনুষ্ঠেয় ৩০তম বিসিএসের পদসংশ্লিষ্ট মেডিকেল সায়েন্স (প্রথম পত্র) ও ইংরেজি (প্রথম পত্র) বিষয়ের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্মকমিশন।
আগামী ১৩ ফেব্রুয়ারি একই কেন্দ্রে ওই বিষয়গুলোর পরীক্ষা হবে। মেডিকেল সায়েন্স প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ২ টা থেকে ৫টা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ, সময় ও শর্ত অপরিবর্তিত থাকবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বিএনপি ৭ ফেব্রুয়ারি হরতাল ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭২৪ ঘ.
bdnews24