২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক কেনাবেচায় জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর নাটোরে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার সকালে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নাটোর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর নাটোরে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার সকালে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এরা হলেন নাটোরের লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান। তোরিকুল ইসলামকে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে এবং আব্দুল হান্নানকে রাজশাহী দাঙ্গা পুলিশ (আরআরএফ) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মাদক বিক্রেতাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাদের বদলি করা হয়েছে। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপারের কার্যালয় তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। এ ব্যাপারে নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, "প্রশাসনিক প্রয়োজনে রাজশাহী বিভাগের উপ-মহা পুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে ওই কর্মকর্তাদের তাৎক্ষণিক বদলি করা হয়েছে।" তবে তাদের বিরুদ্ধে মাদক কেনাবেচার তদন্তও শুরু হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১৫২৬ ঘ.