২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে পুলিশের খোয়ানো আরেকটি শটগান উদ্ধার

শ্রীনগরে সংঘর্ষের সময় পুলিশের খোয়ানো আরো একটি শটগান উদ্ধার হয়েছে। তবে দুটির সন্ধান এখনো মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগরে সংঘর্ষের সময় পুলিশের খোয়ানো আরো একটি শটগান উদ্ধার হয়েছে। তবে দুটির সন্ধান এখনো মেলেনি। বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব-১১ এর একটি দল হাসাড়ায় শটগানটি পায়। র‌্যাবে কর্মরত পুলিশ উপপরিদর্শক মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসাড়া ফুটবল মাঠের পাশে খেজুর গাছের নিচে র‌্যাবের গাড়ি দেখে কয়েক যুবক অস্ত্রটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।" আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শকও নিহত হন। আহত হয় অর্ধশত। সংঘর্ষের সময় পুলিশের চারটি অস্ত্র খোয়া যায়। তবে পরদিনই একটি শটগান উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৫৫ ঘ.