ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের আগে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলকারী সব গাড়ি মেরামত করতে হবে মালিকদের। নইলে পরদিন থেকেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে পড়তে হবে।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সচিবালয়ে ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের সভার পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বিশ্বকাপের সময় আমরা সুন্দর পরিবেশ দেখতে চাই। এ জন্য ঢাকায় চলাচলকারী সব জরাজীর্ণ গাড়ি মেরামত করে নিতে হবে। তা না হলে ১১ ফেব্র"য়ারি থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ ধরনের গাড়ি আটক করবে।"
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গাড়ির কাচ ভাঙা কিংবা রঙ জ্বলা থাকলে তা-ও এই সময়ের মধ্যে ঠিক করতে হবে। সঠিক রং ও ঝকঝকে গাড়ি ছাড়া কোনো পুরোনো গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না।
এমন কোনো গাড়ি রাস্তায় নামলে ওই গাড়ির সড়কে চলাচলের অনুমতি (রুট পারমিট) ও নিবন্ধন সনদ বাতিল করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ'কে নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগমন্ত্রী জানান, পরিবহন মালিক সমিতি মহানগরীতে চলাচলকারী সব গাড়ি সাজাতে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যর্থ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিআরটিএ আইনগত ব্যবস্থা নেবে।
চট্টগ্রাম মহানগরীর জন্য পুরোনো যানবাহন চলাচলের সুযোগ থাকবে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত। ১ মার্চ থেকে সেখানেও অভিযান শুরু হবে, বলেন মন্ত্রী।
আবুল হোসেন বলেন, "বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিদেশ থেকে আসা অতিথিদের কাছে বাংলাদেশকে তুলে ধরার একটা বিরাট সুযোগ। এজন্য অতিথিদের স্বাগত জানিয়ে বিভিন্ন বাণীসহ ৫০টি বিআরটিসি বাস সাজানো হবে। এসব বাসে অতিথিরা চলাচল করবেন।"
বিশ্বকাপের সময় ঢাকা নগরীকে যানজটমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘে
bdnews24