গোপালঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল থেকে 'পাচার করে' গোপালগঞ্জের মুকসুদপুরে আনা ৩২০ বস্তা ইউরিয়া সারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বালিয়াকান্দি বাজারে এ অভিযান চালান মুকসুদপুরের ইউএনও পারভেজ রায়হান ও কৃষি কর্মকর্তা চন্ডিদাস কুণ্ডু।
তাদের সহায়তা করে মুকসুদপুর থানা পুলিশ।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক জাফর মিয়া বলেন, সার ডিলার দেলোয়ার হোসেনের মীম এন্টারপ্রাইজে এই সার ট্রাক থেকে নামানোর সময় সারসহ ট্রাক চালক নান্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিও আটক করা হয়েছে।
ট্রাকসহ ড্রইভারকে আট করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় মুকসুদপুর থানায় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিতা রানী মণ্ডল বাদী হয়ে স্থানীয় সার ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও চালক নান্টু মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
নান্টু মিয়া জয়পুরহাট জেলার হাতিলগাড়িয়া গ্রামের ইদ্রিস আলী মিয়ার ছেলে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বরিশাল থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৩২০ বস্তা ইউরিয়া সার ট্রাক নিয়ে চালক মুকসুদপুরের বালিয়াকান্দি বাজারে আসে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
কৃষি কর্মকর্তা চণ্ডিদাস কুন্ডু বলেন, সার ডিলার দোলোয়ার হোসেনের লোকজন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ সার বরিশাল থেকে মুকসুদপুরে পাচার করে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24